হোসেনপুরে চ্যানেল এস’র বর্ষপূর্তি উপলক্ষে হোসেনপুরে আলোচনা সভা
জাতীয় গণমাধ্যম চ্যানেল এস’র বর্ষপূর্তি উপলক্ষে হোসেনপুর উপজেলা প্রতিনিধি মো. রিপন মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা ও সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) হোসেনপুর উপজেলার ইসমা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর মূলধারা সাংবাদিক ঐক্য ফোরামের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সঞ্জিত চন্দ্র শীল(দৈনিক কিশোরগঞ্জ), শাহেদল ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক বাক্কার, সাংবাদিক এস কে শাহীন নবাব (নওরোজ), উজ্জ্বল কুমার সরকার (মোহনা টিভি), মো. সাগর মিয়া (রূপালী বাংলাদেশ), মো. আফজালুর রহমান উজ্জ্বল (বাংলাদেশ সমাচার), মো. জাকারিয়া (প্রাইম টিভি) ও বিএনপি নেতা মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
“সব কথা, সবার কথা”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, চ্যানেল এস শুরু থেকেই সত্য, ন্যায় ও জনস্বার্থভিত্তিক সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। স্থানীয় সমস্যা তুলে ধরা এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরার মাধ্যমে এই গণমাধ্যমটি ইতোমধ্যে মানুষের আস্থা অর্জন করেছে।
বক্তারা আরও বলেন, ভবিষ্যতেও চ্যানেল এস যেন আরও বস্তুনিষ্ঠ, সাহসী ও গণমুখী সংবাদ পরিবেশন করে—এ প্রত্যাশা সকলের। অনুষ্ঠান শেষে বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানটির আয়োজন করে চ্যানেল এস’র হোসেনপুর উপজেলা প্রতিনিধি মো. রিপন মিয়া।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array