শহীদ মোবারকের কবর জিয়ারতের মধ্য দিয়ে ডা. জেহাদ খানের প্রচারণা শুরু
জুলাই–আগস্টের রক্তাক্ত স্মৃতি ও শহীদদের আত্মত্যাগকে হৃদয়ে ধারণ করে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে ১০ দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মানবিক ডাক্তার অধ্যাপক কর্নেল (অব.) ডা. জেহাদ খান আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। প্রচারণার সূচনা হয় জুলাইয়ে শহীদ মোবারক হোসেনের কবর জিয়ারতের মধ্য দিয়ে।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে করিমগঞ্জ পৌর সদরের পূর্ব নয়াকান্দি গ্রামের মডেল মসজিদের পাশে ঢাকার রায়েরবাগের পুলিশের গুলিতে নিহত শহীদ মোবারক হোসেনের কবর জিয়ারত করেন ডা. জেহাদ খান। নীরব পরিবেশে শহীদের কবরে দাঁড়িয়ে তিনি গভীর শ্রদ্ধা জানান এবং আত্মত্যাগের এই ইতিহাস স্মরণ করেন।
এ সময় শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। জুলাই আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা হয়। একই সঙ্গে শহীদদের রক্তের ঋণ শোধ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারও ব্যক্ত করা হয়।
কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা জোবায়ের আহমেদ, সেক্রেটারি মাওলানা নাজিমউদ্দিন, এনসিপি করিমগঞ্জ উপজেলা সভাপতি মোবারক হোসেন, করিমগঞ্জ পৌরসভা জামায়াতে ইসলামীর সভাপতি সাইফুল ইসলাম এবং কিশোরগঞ্জ জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি খায়রুল ইসলাম।
স্থানীয়রা বলেন, শহীদ মোবারক হোসেনের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি শহীদদের আদর্শকে সামনে রেখে এগিয়ে যাওয়ার একটি প্রতিজ্ঞা। নৈতিকতা, মানবিকতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠাকে কেন্দ্র করেই ডা. জেহাদ খান তার নির্বাচনী লড়াই শুরু করেছেন।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array