নির্বাচনি প্রচারণায় পোস্টার নিষিদ্ধ: রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার না করাসহ আচরণবিধি প্রতিপালনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকল রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৮ জানুয়ারি) ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি প্রচারণা কার্যক্রম চলমান রয়েছে। তবে নির্বাচনি প্রচারণায় লিফলেট বা হ্যান্ডবিল, পোস্টার, ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড ব্যবহার করা হচ্ছে, যা আচরণবিধির পরিপন্থী।
নির্বাচনি প্রচারণায় কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাবে না—এ বিষয়টি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
এ ছাড়া, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করা, কোনো প্রার্থীর মাধ্যমে পোস্টার ব্যবহার রোধ করা এবং পোস্টার মুদ্রণ না করার বিষয়ে প্রিন্টিং প্রেসগুলোকে নির্দেশনা দিতে সকল রিটার্নিং কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে ইসি।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array