বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ ১৪৩২
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ ১৪৩২

ভোটের আগে আল্লাহর কাছে শুকরিয়া: পাকুন্দিয়ায় মোনাজাতের মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ভোটের আগে আল্লাহর কাছে শুকরিয়া: পাকুন্দিয়ায় মোনাজাতের মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু

এ এক অভাবনীয় দৃশ্য। ভোটগ্রহণ শুরুর আগে লাইনে দাঁড়িয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে মোনাজাতের মাধ্যমে ভোট প্রদান শুরু করেছেন বিভিন্ন দল-মতের ভোটাররা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরুর আগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সৈয়দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এমন দৃশ্য দেখা যায়।

স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আফসার উদ্দিনের ইমামতিতে মোনাজাতের মাধ্যমে শুকরিয়া আদায় করে দিনের ভোট কার্যক্রম শুরু করেন ভোটাররা।

মোনাজাতে মাওলানা আফসার উদ্দিন বলেন, দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় বিভিন্ন মত ও দলের ভোটাররা একত্রে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে ভোট দিতে এসেছেন।

তিনি আরও বলেন, যে দলই ক্ষমতায় আসুক, দেশ ও জাতিকে যেন শান্তি-শৃঙ্খলা ও কল্যাণের পথে পরিচালিত করা হয়—এই কামনায় দোয়া করা হয়েছে।

এদিকে সকাল সাড়ে ৭টা থেকে জেলার ৯১৩টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। পাঁচ স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলছে।

সুষ্ঠু ভোট নিশ্চিত করতে মাঠে রয়েছে ২০ প্লাটুন বিজিবি, ১ হাজার ৫৭৩ জন সেনাসদস্য, ২ হাজার ৫০০ পুলিশ সদস্য, ১২ হাজার আনসার সদস্যসহ র‍্যাবের টহল দল।

কিশোরগঞ্জ-৬ আসনে বড় ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী শরীফুল আলম

আজিজুল ইসলাম প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জ-৬ আসনে বড় ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী শরীফুল আলম

কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) সংসদীয় আসনের মোট ১৪২টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঘোষিত পূর্ণাঙ্গ ফলাফলে বেসরকারিভাবে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শরীফুল আলম বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, মো. শরীফুল আলম পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৮১৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন রিকশা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৫৫৫ ভোট।

ফলাফলে দেখা যায়, মো. শরীফুল আলম ১ লাখ ৪৩ হাজার ২৫৮ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন। ভোট গণনার শুরু থেকেই তিনি একাধিক কেন্দ্রে এগিয়ে ছিলেন এবং শেষ পর্যন্ত সব কেন্দ্রের ফলাফল যুক্ত হয়ে বড় ব্যবধানে তাঁর বিজয় নিশ্চিত হয়।

কিশোরগঞ্জ ১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মাজহারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
কিশোরগঞ্জ ১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মাজহারুল ইসলাম

কিশোরগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির ফজলুর রহমান

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির ফজলুর রহমান