কিশোরগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার আব্দুর রাজ্জাক ভূঁইয়ার ইন্তেকাল
কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া উকিলপাড়া নিবাসী, কিশোরগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার, বিএনপির প্রবীণ নেতা ও পুরাতন থানার আব্দুস সামাদ প্লাজার স্বত্বাধিকারী আব্দুর রাজ্জাক ভূঁইয়া আর নেই।
তিনি গতকাল শুক্রবার বিকাল ৪টা ১৫ মিনিটে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার বাদ যোহর কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক শহীদী মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল। এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, কিশোরগঞ্জের ব্যবসায়ী মহলসহ মরহুমের অসংখ্য গুণগ্রাহী শোক ও সমবেদনা জানিয়েছেন।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।







