কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন তরুণী
কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ চরপাড়া এলাকা থেকে মোছা. তানজিনা (২২) নামে এক তরুণী ৩৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি মানসিকভাবে অসুস্থ বলে জানিয়েছে তাঁর পরিবার। গত ২৩ জুলাই সকাল ৭টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ তানজিনা লতিবাবাদ চরপাড়া গ্রামের মো. ইদ্রিস মিয়ার মেয়ে। তাঁর নিখোঁজের ঘটনায় মা সরুবা আক্তার গত ২৮ জুলাই কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ১৮৭৮।
জিডি সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই সকালে তানজিনা বাড়ি থেকে হেঁটে লতিবাবাদ বাজারের দিকে যান। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
তানজিনার মা সরুবা আক্তার জানান, তাঁর মেয়ে মানসিকভাবে অসুস্থ। এর আগেও তিনি কাউকে কিছু না জানিয়ে কয়েকবার বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন। তবে প্রতিবারই পরে বাড়িতে ফিরে এসেছিলেন।
জিডিতে তানজিনার শারীরিক বর্ণনা উল্লেখ করা হয়েছে। তাঁর উচ্চতা প্রায় ৪ ফুট ৮ ইঞ্চি, গায়ের রং শ্যামলা এবং মুখমণ্ডল গোলাকার। নিখোঁজের সময় তাঁর পরনে সবুজ রঙের কামিজ ছিল।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি তানজিনার সন্ধান পেলে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাইল নম্বর ০১৩২০০৯৫৩৯১-এ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
পরিবারের সদস্যরা দ্রুত তানজিনার সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array