শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ১৪৩২
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ১৪৩২

সংসদ নির্বাচনের দিন আলাদা ব্যালটে জুলাই সনদ নিয়ে গণভোটের প্রস্তাব বিএনপির

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১১:২৩ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
সংসদ নির্বাচনের দিন আলাদা ব্যালটে জুলাই সনদ নিয়ে গণভোটের প্রস্তাব বিএনপির

জুলাই সনদ বাস্তবায়নে জনগণের মতামত নেওয়ার লক্ষ্যে সংসদ নির্বাচনের দিনই আলাদা ব্যালটে গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে বিএনপি। আজ রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এ প্রস্তাবের কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া এখন চূড়ান্ত ধাপে রয়েছে। আমরা চাই, এই সনদ নিয়ে জনগণের সরাসরি রায় নেওয়া হোক। রাজনৈতিক দলগুলো মিলে জাতির পক্ষে যে অঙ্গীকার করেছি, জনগণ তা সমর্থন করে কি না—গণভোটই সেটির নিরপেক্ষ প্রমাণ দেবে।”

তিনি আরও বলেন, “গণভোট আয়োজনের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই। পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার আর্টিকেল ১৪২ বাতিল করলেও হাইকোর্টের রায়ে তা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তাই নির্বাচন কমিশন চাইলে সংসদ নির্বাচনের দিনই আলাদা ব্যালটে গণভোট আয়োজন করতে পারে।”

বিএনপির এই নেতা দাবি করেন, “রেফারেন্ডামের মাধ্যমে পাওয়া জনরায়ই হবে সর্বোচ্চ সার্বভৌম রায়। সংসদ ও সংসদ সদস্যরা সেটি মানতে বাধ্য থাকবেন।”

তিনি আরও বলেন, “জুলাই সনদ প্রণয়ন ও বাস্তবায়নে জনগণের পূর্ণ অবগতির ব্যবস্থা থাকবে। সব রাজনৈতিক দলের ইশতেহারে তা অন্তর্ভুক্ত থাকবে, ওয়েবসাইটেও প্রকাশ করা হবে। ফলে ভোটাররা জানবেন, তাঁরা কোন অঙ্গীকারে ভোট দিচ্ছেন।”

বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাবে উপস্থিত রাজনৈতিক দলগুলো একমত হয়েছে।

কিশোরগঞ্জ-৬ আসনে বড় ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী শরীফুল আলম

আজিজুল ইসলাম প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জ-৬ আসনে বড় ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী শরীফুল আলম

কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) সংসদীয় আসনের মোট ১৪২টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঘোষিত পূর্ণাঙ্গ ফলাফলে বেসরকারিভাবে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শরীফুল আলম বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, মো. শরীফুল আলম পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৮১৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন রিকশা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৫৫৫ ভোট।

ফলাফলে দেখা যায়, মো. শরীফুল আলম ১ লাখ ৪৩ হাজার ২৫৮ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন। ভোট গণনার শুরু থেকেই তিনি একাধিক কেন্দ্রে এগিয়ে ছিলেন এবং শেষ পর্যন্ত সব কেন্দ্রের ফলাফল যুক্ত হয়ে বড় ব্যবধানে তাঁর বিজয় নিশ্চিত হয়।

কিশোরগঞ্জ ১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মাজহারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
কিশোরগঞ্জ ১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মাজহারুল ইসলাম

কিশোরগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির ফজলুর রহমান

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির ফজলুর রহমান