হাদি হত্যা: ফয়সালের অবস্থান অজানা—অতিরিক্ত আইজিপি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সাল সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।
রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
অতিরিক্ত আইজিপি বলেন, “ফয়সালের সর্বশেষ অবস্থান সম্পর্কে আমাদের কাছে এখনো কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। বিষয়টি জানার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। তবে সে দেশের বাইরে চলে গেছে—এমন কোনো নিশ্চিত তথ্য আমরা পাইনি। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়।”
হত্যাকাণ্ডটি রাজনৈতিক কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পৃক্ততার প্রমাণ আমরা পাইনি। তবে প্রকৃত তথ্য উদঘাটনে আমাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে।”
এ সময় ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড হতে পারে। এখানে ব্যক্তিগত কোনো বিরোধের বিষয়টি আপাতদৃষ্টিতে পাওয়া যায়নি। ঘটনার শুরু থেকেই আমরা মাঠে ছিলাম। সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। সর্বাধিক গুরুত্ব দিয়ে সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে।”














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array