ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর রেজিস্টার্ড ডাকযোগে নোটিশটি পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, গত ৬ অক্টোবর ইউটিউবের ‘চরমোনাই দর্পণ’ চ্যানেলে পোস্ট করা একটি ভিডিও ক্লিপে ফয়জুল করিম পবিত্র কোরআন নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তিনি বলেন, “শুধু কোরআন কিচ্ছু না” এবং “শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি।”

আইনজীবীর মতে, এসব মন্তব্য কোরআনের মর্যাদা ও মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে এবং বাংলাদেশের সংবিধান ও দণ্ডবিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

নোটিশে ফয়জুল করিমকে তিন দিনের মধ্যে মন্তব্য প্রত্যাহার, সুস্পষ্ট বিবৃতি প্রদান এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। ভবিষ্যতে ধর্ম অবমাননামূলক মন্তব্য না করার প্রতিশ্রুতি দিতে হবে। তা না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *