কিশোরগঞ্জে জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কিশোরগঞ্জ জেলা শাখার ৩৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে নাজমুল আলমকে সভাপতি এবং অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল বোখারীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান সংগঠনটির কিশোরগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সারোয়ার আলম।
ঘোষিত কমিটিতে ডাক্তার মাসুদ রানা ভূঁইয়া ও অধ্যাপক মো. বদিউজ্জামানকে সিনিয়র সহসভাপতি করা হয়েছে। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইনজীবী মো. জামাল উদ্দিন খান মার্শাল, আইনজীবী নাদিরা সুলতানা সুমা ও ব্যবসায়ী খন্দকার মঈনুল আলম।
এ ছাড়া আইনজীবী মীর সাখাওয়াত হুসাইনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আইনজীবী অধ্যাপক মো. আবু লায়েস ভূঁইয়া ও আইনজীবী মো. শাহ্ আলমকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। আইনজীবী আসাদুল হক আতিক সাংগঠনিক সম্পাদক এবং আইনজীবী সারোয়ার আলম দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সালাহউদ্দিন রমি, প্রফেসর ড. মিজানুর রহমান, সংগঠনটির মুখপাত্র ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ ও আফজালুর রহমান, সহবাণিজ্যবিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনির এবং সহসাংস্কৃতিক সম্পাদক এনামুল পাটোয়ারীসহ নবগঠিত জেলা কমিটির নেতারা।
অনুষ্ঠানে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। তাঁরা নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং পেশাজীবীদের ঐক্য সুদৃঢ় করা, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা ও জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং পেশাজীবীদের সংগঠিত করার উদ্যোগ জোরদার হবে।










Disqus comments are not configured yet.