কিশোরগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা কাজী রেহা কবির সিগমার
কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন সমাজকর্মী, গবেষক ও উদ্যোক্তা কাজী রেহা কবির সিগমা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিজ নির্বাচনী এলাকায় পৌঁছালে হাওরবাসীর উষ্ণ ভালোবাসা ও অভ্যর্থনায় সিক্ত হন তিনি।
অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন এলাকার বিপুল সংখ্যক মানুষ বাজিতপুর পাটুলি ঘাটে ফুলের মালা পরিয়ে তাকে বরণ করেন। প্রথম দিনের কর্মসূচিতে হাওরের ভাতসালা ও জিরো পয়েন্ট এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। পরে তিনি অষ্টগ্রামের শাহ কুতুব মসজিদ সংলগ্ন কবরস্থানে মাজার জিয়ারত করেন।
পথজুড়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে মানুষ হাত নেড়ে তাকে অভিবাদন জানান। অনেকেই ফুলের মালা পরিয়ে স্বাগত জানান। অষ্টগ্রামের হুমায়ূনপুর ঘাটে গণসংযোগ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
কাজী রেহা কবির সিগমা বলেন, “হাওরের মানুষ আমাকে যে ভালোবাসায় গ্রহণ করেছেন, তাতে আমি অভিভূত। ছোটবেলা থেকেই এখানকার মানুষের জন্য কাজ করার স্বপ্ন ছিল। বাবার ও চাচার দেখানো পথ অনুসরণ করে এই এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আমি চাই— মানুষ শান্তিপূর্ণ সমাজে বাস করুক। পারিবারিক মূল্যবোধ ছাড়া ভালো সমাজ গড়া সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “হাওরের মানুষের ভোট নিয়ে যারা অতীতে সংসদে গেছেন, তারা ভাগ্যবঞ্চিত মানুষের জন্য কাজ করেননি। নির্বাচিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনবাসীর উন্নয়ন ও হাওরের সার্বিক কল্যাণই হবে আমার মূল লক্ষ্য।”
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তার সঙ্গে ছিলেন।
অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনের ২৪টি ইউনিয়নের মোট ১৫০টি ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ৪,০৩,৭৬৪ জন। প্রার্থী হওয়ার ঘোষণার পর থেকেই সাধারণ ভোটাররা তাকে ভালোবাসা ও সমর্থন জানাচ্ছেন। হাওরবাসীর উষ্ণ অভ্যর্থনা প্রমাণ করছে— কাজী রেহা কবির সিগমা দ্রুতই স্থানীয় মানুষের আশা–ভরসার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছেন।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array