কটিয়াদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
কিশোরগঞ্জের কটিয়াদীতে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিমন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নাঈম (২৪) নামে আরেক যুবক আহত হয়েছে। শুক্রবার(২৮ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার লোহাজুরী ইউনিয়নের মধ্য পূর্বচর পাড়াতলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই বন্ধু বাড়ির পাশে একটি খাদে মাছ ধরার জন্য মটর পাম্প ব্যবহার করছিল। অজ্ঞতাবশত মটরপাম্পের তারের স্পর্শে পানি বিদ্যুতায়িত হয়ে তারা দুজনই স্পৃষ্ট হন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন। আহত নাঈম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত লিমনের পিতা কুদ্দুস মিয়া জানান, লিমন পাঁচ মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরে বিয়ে করেছিলেন। তার স্ত্রী বর্তমানে তিন মাসের অন্তঃসত্ত্বা। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array