বেসরকারি স্কুল–কলেজের নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা প্রকাশ
বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য প্রণীত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে নীতিমালাটি প্রকাশ করা হয়।
নতুন নীতিমালায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের জ্যেষ্ঠ প্রভাষক পদ বাতিল করা হয়েছে। পাশাপাশি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন পদের যোগ্যতার মানদণ্ডে পরিবর্তন আনা হয়েছে।
নিয়ম অনুযায়ী, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতাসহ ১৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে শিক্ষকরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে নিয়োগের যোগ্য বিবেচিত হবেন। একইভাবে, সহকারী প্রধান শিক্ষক হিসেবে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতাসহ ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে ওই পদে নিয়োগের সুযোগ পাওয়া যাবে।
নতুন নীতিমালায় আরও বলা হয়েছে, বিনা অনুমতিতে ৬০ দিন বা তার বেশি অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট শিক্ষক এমপিও ভুক্তির জন্য বিবেচিত হবেন না। এ অবস্থায় ৬০ দিন পূর্ণ হওয়ার পর সংশ্লিষ্ট পদ শূন্য ঘোষণা করে বিধি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে।
জনবল কাঠামোয় একাদশ শ্রেণিতে নতুন শাখা খোলার ক্ষেত্রেও শর্ত কঠোর করা হয়েছে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ খোলার জন্য প্রতিটি বিভাগে কমপক্ষে ৩৫ জন শিক্ষার্থী, আর বিজ্ঞান বিভাগে ২৫ জন শিক্ষার্থী থাকার শর্ত রাখা হয়েছে। মফস্বলে এই সংখ্যা মানবিক ও ব্যবসায় শিক্ষায় ৩০ জন এবং বিজ্ঞানে ২০ জন নির্ধারণ করা হয়েছে।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array