হোসেনপুরে ইসলামী ছাত্র আন্দোলনের থানা শাখার নতুন কমিটি ঘোষণা
কিশোরগঞ্জের হোসেনপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারি ২০২৬, শুক্রবার দুপুর ২টায় অনুষ্ঠিত এই সম্মেলনের সভাপতিত্ব করেন থানা শাখার সভাপতি সাকিবুর রহমান তানভীর। সাধারণ সম্পাদক মুহাম্মদ বিল্লাল হোসেন সম্মেলনের সঞ্চালনা করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা তানভীর আহমাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা শাখার সংগ্রামী দাওয়া বিষয়ক সম্পাদক সাবিত আহমাদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হোসেনপুর উপজেলা শাখার সভাপতি জননেতা আলহাজ্ব হাফেজ কারিমুল্লা সাহেব।
প্রধান অতিথি তার বক্তব্যে ২০২৫ সালের সেশনের পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং ২০২৬ সালের জন্য নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হন সাকিবুর রহমান তানভীর, সহ-সভাপতি হিসেবে মুহাম্মদ সাব্বির হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মদ বিল্লাল হোসেন। নতুন কমিটির সদস্যরা শপথ বাক্য পাঠ করেন।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array