সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
[gtranslate]
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

শহীদ আবু সাইদের হত্যা মামলার আসামি লিটনের নাটকীয় পলায়ন

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
শহীদ আবু সাইদের হত্যা মামলার আসামি লিটনের নাটকীয় পলায়ন

রংপুরের পীরগাছা থানা পুলিশের হেফাজত থেকে শহীদ আবু সাইদ হত্যা মামলার অভিযুক্ত ও পলাতক আসামি, রংপুর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান লিটনের নাটকীয় পালানের ঘটনায় পুরো উপজেলাজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় পীরগাছা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে হত্যা মামলার পলাতক আসামি নাহিদ হাসান লিটনকে তার বাড়ি থেকে আটক করা হয়। তিনি পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হান্নানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, আটকের পরপরই লিটনের হাতে হ্যান্ডকাফ পরানো হয়। এ সময় তার পরিবারের সদস্যসহ কয়েকজন নারী পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ১০-১৫ জন নারী একত্রিত হয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে লিপ্ত হন, ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

স্থানীয়দের ভাষ্যমতে, ওই বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে বাড়ির পেছনের দিকে পালিয়ে যান নাহিদ হাসান লিটন। এলাকার সূত্র আরও জানায়, পালানোর সময় তিনি কোনো পোশাক পরিহিত ছিলেন না এবং হ্যান্ডকাফ পরিহিত অবস্থাতেই পালিয়েছেন।

এক নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় প্রত্যক্ষদর্শী দম্পতি জানান, “মাগরিবের নামাজের পর কয়েকজন পুলিশ সদস্য লিটনের বাড়িতে আসেন। কিছুক্ষণ পর কোলাহল শুনে আমরা সামনে গিয়ে দেখি, পুলিশ লিটনকে ধরে রেখেছে এবং তার হাতে হ্যান্ডকাফ রয়েছে। এ সময় ১০-১৫ জন নারী পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে এক নারী পুলিশ সদস্যের হাতে কামড় দিলে সেই সুযোগে হ্যান্ডকাফ পরিহিত ও বিবস্ত্র অবস্থায় লিটন পালিয়ে যান।”

পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল ইসলাম এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে তিনি হ্যান্ডকাফ পরিহিত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, “আসামি পালিয়েছে—এটি সত্য। তবে হ্যান্ডকাফ পরিহিত থাকার বিষয়টি সম্পূর্ণ গুজব।”

এই ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে গাফিলতির প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে। পাশাপাশি পুলিশের হেফাজত থেকে হত্যা মামলার অভিযুক্ত আসামি এভাবে পালিয়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ভিপি সোহেলের সুস্থতা কামনায় গোপীনাথ জিউর আখড়ায় বিশেষ প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১০:১২ অপরাহ্ণ
ভিপি সোহেলের সুস্থতা কামনায় গোপীনাথ জিউর আখড়ায় বিশেষ প্রার্থনা

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খানের রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় অবস্থিত শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়ায় এ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

প্রার্থনা সভার শুরুতে শ্রী শ্রী গোপীনাথ জিউর উদ্দেশে বিশেষ পূজা-অর্চনা ও নামকীর্তন অনুষ্ঠিত হয়। পরে সমবেত ভক্তরা জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খানের দ্রুত রোগমুক্তি, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনায় অংশ নেন। এ সময় তাঁর ব্যক্তিগত ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিক সাফল্যও কামনা করা হয়।

অনুষ্ঠানের আয়োজক শ্রী শ্রী গোপীনাথ ও গৌর-নিতাই জিউর আখড়া পরিচালনা কমিটির নেতারা জানান, খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খান দীর্ঘদিন ধরে মন্দিরের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। এজন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁরা দ্রুত সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করেন।

প্রার্থনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, মন্দিরের সেবক এবং বিপুলসংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল) খানের দ্রুত আরোগ্যের জন্য সকলের কাছে প্রার্থনার আহ্বান জানানো হয়।

ভক্তদের বিশ্বাস ও প্রার্থনার মধ্য দিয়ে তাঁর দ্রুত সুস্থ হয়ে জনসেবামূলক কর্মকাণ্ডে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিতরা।

কিশোরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

কিশোরগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ মডেল থানাধীন রশীদাবাদ ইউনিয়ন পরিষদসংলগ্ন ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মো. জুয়েল মিয়া (৩৮) ও মো. গোলাপ (৪৬)। পুলিশ জানিয়েছে, তারা মাদক কারবারের সঙ্গে জড়িত।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জুয়েল মিয়ার কাছ থেকে ৩০ পিস এবং গোলাপের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। জব্দ করা ইয়াবার মোট সংখ্যা ৫০ পিস।

এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা পুলিশ জানায়, মাদকদ্রব্যের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দিলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দিলেন জেলা প্রশাসক

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এর জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন। এ উপলক্ষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে বই ও নিমগাছের চারা তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।

সোমবার (২৭ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার। এ সময় বিজয়ী শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।

সম্মাননা অনুষ্ঠানে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, একটি বই শিশুর চিন্তা, কল্পনা ও জ্ঞানচর্চার নতুন দিগন্ত উন্মোচন করে। অন্যদিকে একটি গাছের চারা শিশুদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, প্রকৃতিপ্রেম এবং সবুজ বাংলাদেশ গড়ার দায়িত্ববোধ জাগ্রত করতে সহায়তা করে।

সম্মাননা পাওয়া শিক্ষার্থীরা হলেন—লোকসংগীত (পল্লীগীতি) বিভাগে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী কিশোরগঞ্জ সরকারি আদর্শ শিশু বিদ্যালয়ের শিক্ষার্থী অনয়া সরকার ঈশা, উপস্থিত বক্তৃতা বিভাগে প্রথম স্থান অর্জনকারী গাইটাল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাহির রাগীব, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনকারী সরকারি আদর্শ শিশু বিদ্যালয়ের শিক্ষার্থী তাজকিয়া হোসেন ইমি এবং একই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুস সাকিব।

অনুষ্ঠানে জেলা প্রশাসন শিক্ষার্থীদের এই অর্জনের জন্য অভিনন্দন জানায় এবং ভবিষ্যতেও সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা ও শিক্ষাক্ষেত্রে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করে।


Warning: Constant WP_USE_THEMES already defined in /home/dkishoreganj/public_html/index.php on line 41