মাসে মাসে ভ্যাট রিটার্ন দাখিলের বিধান ফেরাচ্ছে সরকার
মাসে মাসে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বিবরণী দাখিলের যে বিধান বাজেটে তুলে নেওয়া হয়েছিল, তা আবার চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত অধ্যাদেশের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
ব্যবসায়ীদের স্বস্তি দিতে চলতি অর্থবছর থেকে প্রতি মাসের পরিবর্তে তিন মাস অন্তর ভ্যাট রিটার্ন দাখিলের বিধান চালু করা হয়েছিল। এর আগে প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক ছিল।
সংশোধিত মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অধ্যাদেশের খসড়ায় বলা হয়েছে, বর্তমানে প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস শেষে ভ্যাট রিটার্ন দাখিলের জন্য ১৫ দিন সময় থাকে। নতুন বিধান কার্যকর হলে প্রত্যেক কর মেয়াদ বা প্রতি মাস শেষে পরবর্তী ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন দাখিল করতে হবে।
খসড়ায় আরও বলা হয়েছে, পনেরোতম দিনে সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে ভ্যাট রিটার্ন দাখিল করতে হবে। তবে সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বীমা এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাস শেষে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার জন্য ২০ দিন সময় থাকবে।
মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বৃদ্ধির উদ্দেশ্যে’ এ-সংক্রান্ত খসড়া অধ্যাদেশ মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে খসড়াটিতে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
এদিকে নতুন অর্থবছরের প্রায় তিন মাস শেষ হতে চললেও প্রথম দুই মাসের রাজস্ব আদায়ের তথ্য প্রকাশ করেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআরের কয়েকজন কর্মকর্তা বলেন, বাজেটে ভ্যাট রিটার্ন দাখিলের নিয়ম পরিবর্তনের ফলে রাজ










Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array