সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ ১৪৩২
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ ১৪৩২

কিশোরগঞ্জে জেলা বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১১:২৪ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কিশোরগঞ্জে জেলা বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে জেলা বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সংবর্ধনা শেষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক এ্যাডভোকেট মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন, নারী ও শিশু আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) এ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস, এ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, এ্যাডভোকেট শরীফুল ইসলাম, এবং এ্যাডভোকেট মীর ইকবাল হোসেন বিপ্লবসহ আইনজীবী ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা নবনির্বাচিত জেলা বিএনপি নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেন,

“বিএনপির আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারে আইনজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকা আরও জোরদার করতে হবে।”

তারা সংগঠনের ভিত্তি মজবুত করার পাশাপাশি গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মোঃ শরীফুল আলম , সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জের কলেজছাত্রী ধর্ষণ মামলার আসামি উত্তরা থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:৩২ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জের কলেজছাত্রী ধর্ষণ মামলার আসামি উত্তরা থেকে গ্রেপ্তার

কিশোরগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার মূল ও পলাতক আসামি মো. কাউছার (২১) কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তারকৃত কাউছারের বাড়ি কিশোরগঞ্জ জেলাতে।  শনিবার(১৪ মার্চ) বিকেলে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (১৫ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে র‍্যাব-১৪–এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা যায়, মো. কাউছারের সঙ্গে ওই কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে একটি বাসা ভাড়া নেন। সেখানে অবস্থানকালে গত বছরের ২০ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে কাউছার।

ঘটনার পর প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে গত ৬ অক্টোবর ২০২৫ তারিখে কিশোরগঞ্জ সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি রুজু করা হয়।

মামলা দায়েরের পর থেকেই আসামি কাউছার এলাকা ছেড়ে পালিয়ে যায়। এরপর র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প ঘটনাটির ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায়।

দীর্ঘ তদন্ত ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার (১৪ মার্চ) বিকেল ৪টা ৫ মিনিটে ঢাকার উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালায়। এ সময় র‍্যাব-১ উত্তরা, ঢাকার সার্বিক সহায়তায় পলাতক আসামি কাউছারকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে কিশোরগঞ্জ ক্যাম্প কমান্ডার মো. শাহজাহান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইটনায় পানিভর্তি গর্তে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৩:২৬ পূর্বাহ্ণ
ইটনায় পানিভর্তি গর্তে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বাড়ির সামনে খেলতে গিয়ে পানিভর্তি একটি গর্তে ডুবে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার(১৪ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নর খালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অর্ণব (৪) ওই গ্রামের বাসিন্দা শ্রাবণ মিয়ার ছেলে।

স্বজনরা জানান, ঘটনার সময় অর্ণবের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। অর্ণব বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলতে খেলতে একপর্যায়ে সে সবার অজান্তে বাড়ির সামনে থাকা পানিভর্তি একটি গর্তে পড়ে যায়।

কিছু সময় পর তাকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির সামনের গর্তের পানিতে অর্ণবকে ডুবন্ত অবস্থায় দেখতে পান তারা।

তৎক্ষণাৎ শিশুটিকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাড়াইলে ‘মানব সেবায় আমরা’র উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

ওয়াসিম সোহাগ প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ
তাড়াইলে ‘মানব সেবায় আমরা’র উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার প্রাণকেন্দ্রে ‘মানব সেবায় আমরা’ সংগঠনের উদ্যোগে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তাড়াইল উপজেলায় দায়িত্ব গ্রহণের পর এ ধরনের মানবিক ইফতার আয়োজন এর আগে দেখিনি। এ ধরনের মানবিক কাজে যারা সম্পৃক্ত রয়েছেন, তাদের জন্য শুভকামনা রইল।

এ সময় আরও উপস্থিত ছিলেন ‘মানব সেবায় আমরা’ সংগঠনের সভাপতি জাকিরুল ইসলাম বাকি, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন হেকিমসহ এলাকার সচেতন ব্যক্তিবর্গ ও সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

পবিত্র রমজান মাসের মাহাত্ম্যকে সামনে রেখে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এই আয়োজন করা হয়। আয়োজকরা জানান, মানবিক মূল্যবোধ, সচেতনতা ও সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকাই তাদের মূল লক্ষ্য।

এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয়। এ সময় সংগঠনের স্বেচ্ছাসেবীরা তাড়াইল উপজেলার বিভিন্ন অলিগলিতে ঘুরে ঘুরে ইফতার সামগ্রী বিতরণ করেন।