কিশোরগঞ্জের অষ্টগ্রামে সেচ প্রকল্প নিয়ে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছেন স্থানীয় কৃষকেরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে অষ্টগ্রাম জিরো পয়েন্ট এলাকায় অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েকশত কৃষক অংশ নেন।

সভায় বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল সেচ প্রকল্পে অনৈতিক সুবিধা নিতে না পেরে এখন বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এতে প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে এবং কৃষকেরা বিভ্রান্ত হচ্ছেন।

কৃষক আফজাল মিয়া বলেন, “বছরের পর বছর এ সেচ প্রকল্পের ওপরই আমরা নির্ভর করি। এখন কিছু লোক স্বার্থ হাসিল না করতে পেরে গুজব ছড়াচ্ছে। এতে কৃষকের ক্ষতি হবে।”

কাস্তুল ইউনিয়নের কৃষক রহিম উদ্দিন বলেন, “সেচ প্রকল্প নিয়ে মিথ্যা প্রচারণা বন্ধ করতে হবে। দ্রুত সেচ ব্যবস্থা চালু না হলে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা আছে।”

কৃষক সানাউল্লাহ বলেন, “যারা অপপ্রচার ছড়াচ্ছে তারা কৃষকের বন্ধু নয়। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক এবং পানি সরবরাহ নিশ্চিত করুক।”

প্রতিবাদ সভা থেকে কৃষকেরা দাবি জানান—

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *