ভিপি সোহেলের গণসমাবেশঃ প্রস্তুতিমূলক আলোচনা সভা
কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর-১ আসনের রাজপথের সৈনিক, কারানির্যাতিত, গণমানুষের প্রিয় নেতা খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল ভাইয়ের আগামী রবিবার (১৫ নভেম্বর) বিকাল ৩টায় অনুষ্ঠিতব্য গণসমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় সগড়া বিশ্বরোড মোড়ে ১নং রশিদাবাদ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দদের উপস্থিতিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সমাবেশকে সফল ও সুশৃঙ্খল করতে করণীয়, কর্মীদের উপস্থিতি নিশ্চিতকরণ, প্রচার-প্রসারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নেতৃবৃন্দ বিস্তারিত মতবিনিময় করেন।










