করিমগঞ্জে নোটারি এফিডেভিট করে আওয়ামী লীগ ছাড়লেন নেতা
কিশোরগঞ্জের করিমগঞ্জে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. শিপন মিয়া (২৬)। তিনি করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন। গত ২০ নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে এফিডেভিটনামায় দলত্যাগের সিদ্ধান্ত জানান।
রড, সিমেন্ট ও বালুর ব্যবসায়ী শিপন মিয়া করিমগঞ্জ পৌরসভার পশ্চিম নয়াকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে। দল ছাড়ার এফিডেভিটে তিনি উল্লেখ করেন—আওয়ামী লীগের অতীত ও বর্তমান কার্যক্রমে তিনি সক্রিয় ছিলেন না এবং বর্তমানে দলীয় কোনো কর্মকাণ্ডের সঙ্গেও তার সম্পৃক্ততা নেই। একই সঙ্গে তিনি জানান, স্বেচ্ছায় ও স্বজ্ঞানে দল এবং পদ-পদবি থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘোষণা করছেন।
তার এফিডেভিটনির্ভর দলত্যাগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ঘুরছে। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিভিন্ন স্থানে দলীয় পরিচয় বদলের কিছু ঘটনা ঘটলেও—শিপন মিয়া কোনো চাপে পড়েছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
রোববার সন্ধ্যায় সংবাদ মাধ্যম-কে দেওয়া বক্তব্যে শিপন মিয়া বলেন, “ব্যক্তিগত, সামাজিক ও ধর্মীয় জীবনে নিরপেক্ষভাবে চলার জন্যই রাজনৈতিক পরিচয় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। অনেক সময় রাজনৈতিক পরিচয় অপ্রয়োজনীয় বিতর্ক ও দায়িত্ব তৈরি করে, যা আর বহন করতে চাই না।”
তিনি আরও বলেন, “আমার পেশা ব্যবসা। রাজনীতি থেকে সরে আসতে অনেক দিন ধরেই ভেবেছিলাম। এখন যেহেতু অনুকূল পরিবেশ, তাই সুযোগটি কাজে লাগিয়ে পদত্যাগ করেছি।”
এ বিষয়ে করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি আশরাফ হোসেন পাভেল বলেন, “শিপন মিয়া এফিডেভিটের কপি আমাকে পাঠিয়েছেন। তবে কেন পদত্যাগ করেছেন, সে বিষয়ে কিছু জানি না।”











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array