পাকুন্দিয়ায় ছুরি–চাকুর ভয় দেখিয়ে মোটরসাইকেল ছিনতাই
প্রতীকী ছবি
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ছিনতাইকারীদের কবলে পড়ে একটি মোটরসাইকেল খোয়া গেছে। ভুক্তভোগী মো. মামুন জানান, গত ১৯ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া–তারাকান্দি সড়কের হেলিম মাওলানার মাদ্রাসার সামনে একদল সন্ত্রাসী তাঁর চলন্ত মোটরসাইকেলের সামনে দাঁড়িয়ে পথরোধ করে। এ সময় ছুরি ও চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়া হয়।
তিনি আরও জানান, ছিনতাইকৃত মোটরসাইকেলটি পরিবারের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম ছিল। ঘটনার পর তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি কেউ মোটরসাইকেলটি কোথাও দেখতে পেলে তাঁকে জানাতে অনুরোধ করেছেন।
ছিনতাইকৃত মোটরসাইকেলটি ইয়ামাহা এফজেডএস ভি–৩ (১৫০ সিসি) মডেলের, রং নীল। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর কিশোরগঞ্জ–এলএ–১১–৫৪৯৬।










