মহেশখালী থেকে কিশোরগঞ্জের পাঁচ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
কক্সবাজারের মহেশখালী থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাঁচ শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন, কটিয়াদী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সম্রাট আলমগীর, সাধারণ সম্পাদক রনি খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাকিব এবং ছাত্রলীগ নেতা সামাদ উল্লাহ।










