রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ ১৪৩২
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ ১৪৩২

দেশের ৪২ টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
দেশের ৪২ টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ ১৫ মার্চ ২০২৬, রবিবার, তাদের নিয়োগ দেওয়া হয়।

সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদসমূহের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে।

জেলা পরিষদে নতুন প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন: পঞ্চগড় — মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুর — মোফাজ্জল হোসেন দুলাল, রংপুর — মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রাম — মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধা — অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাট — মোঃ মাসুদ রানা প্রধান, বগুড়া — এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জ — মোঃ হারুনুর রশিদ, নওগাঁ — মোঃ আবু বক্কর সিদ্দিক, রাজশাহী — মোঃ এরশাদ আলী, নাটোর — মোঃ রহিম নেওয়াজ, মেহেরপুর — মোঃ জাভেদ মাসুদ, কুষ্টিয়া — সোহরাব উদ্দিন,ঝিনাইদহ — মোঃ আবুল মজিদ, যশোর — দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরা — আলী আহমেদ, বাগেরহাট — শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনা — এস এম মনিরুল হাসান (বাপ্পী), পটুয়াখালী — স্নেহাংশু সরকার, ভোলা — গোলাম নবী আলমগীর, বরিশাল — আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠি — মোঃ শাহাদাৎ হোসেন, পিরোজপুর — আলমগীর হোসেন, টাঙ্গাইল – এস এম ওবায়দুল হক, শেরপুর — এ.বি.এম. মামুনুর রশিদ, ময়মনসিংহ — সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনা — মোঃ নূরুজ্জামান (এড.), কিশোরগঞ্জ — খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জ — এ.কে.এম. ইরাদত, নারায়ণগঞ্জ — মোঃ মামুন মাহমুদ, রাজবাড়ী — আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জ — শরিফ রফিক উজ্জামান, মাদারীপুর — খোন্দকার মাশুকুর রহমান, শরীয়তপুর — সরদার এ.কে.এম. নাসির উদ্দিন, সুনামগঞ্জ — মোঃ মিজানুর রহমান চৌধুরী, সিলেট — আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজার — মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া — সিরাজুল ইসলাম , কুমিল্লা — মোঃ মোশতাক মিয়া, নোয়াখালী — মোঃ হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুর — সাহাব উদ্দিন এবং কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরী।

কিশোরগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
কিশোরগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখ উপলক্ষে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় সচিবালয়ে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ, কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বৈঠক শেষে জানানো হয়, আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সারাদেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ
সারাদেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার: শিক্ষামন্ত্রী

সারাদেশে নৈতিক শিক্ষার উন্নয়ন এবং মূল্যবোধ জাগ্রত করতে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। রোববার সকালে জাতীয় সংসদে এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, নৈতিক শিক্ষার অবক্ষয় রোধে সারাদেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে। শুধু ইসলাম শিক্ষা নয়, অন্যান্য ধর্মের শিক্ষকদেরও এ নিয়োগের আওতায় রাখা হবে।

সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন-এর করা এক প্রশ্নের লিখিত উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, সরকার নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রয়োজনীয়তা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।

তিনি আরও জানান, বর্তমানে বাংলাদেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। বর্তমান সরকার এসব বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে বদ্ধপরিকর। প্রয়োজন অনুযায়ী নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরেক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য নতুন করে আবেদন আহ্বান করা হবে। পাশাপাশি আগের আবেদনগুলো পুনরায় যাচাই-বাছাই করা হবে।

এদিন বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। এ অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা হবে। রোববার থেকেই রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শুরু হয়েছে।

এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। পরে তা রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছিল।

জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন বসবে।