বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর বৈঠকে অংশ নিতে ইতালির রাজধানী রোমের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সরকারপ্রধান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

সফরসূচি অনুযায়ী, রোমে অনুষ্ঠিতব্য ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এছাড়া তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

বৈঠকগুলোতে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন, টেকসই উন্নয়ন ও বৈশ্বিক সহযোগিতা জোরদারকরণ বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *