শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ১৪৩২
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ১৪৩২

সম্প্রীতি ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করলেন সুপ্রদীপ চাকমা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
সম্প্রীতি ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করলেন সুপ্রদীপ চাকমা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, আগামীর বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, যেখানে কোনো হিংসা, বিদ্বেষ ও বৈষম্যের স্থান থাকবে না। গণভোটের মাধ্যমে একটি নিরপেক্ষ ও শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

মাগুরায় গণভোটের প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে মঙ্গলবার, ২০ জানুয়ারি সকালে জেলা অডিটোরিয়ামে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুপ্রদীপ চাকমা আরও বলেন, কেউ যেন ইচ্ছেমতো ইন্টারনেট বন্ধ করতে না পারে, নতুন প্রজন্ম যেন পড়াশোনায় অগ্রাধিকার পায় এবং সমাজে সম্প্রীতি বজায় থাকে, এই লক্ষ্যেই গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি ভোটারদের নিরপেক্ষভাবে গণভোটে অংশগ্রহণের আহ্বান জানান।

তিনি গণভোটের প্রচারণায় ব্যবহৃত লিফলেট ও ব্যানার ফেস্টুনে উল্লিখিত দাবিগুলোর কথা তুলে ধরে বলেন, একজন ব্যক্তি দশ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না। ক্ষমতার ভারসাম্য রক্ষায় সংসদের উচ্চকক্ষ গঠন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য নিশ্চিতকরণ, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, রাষ্ট্রভাষা বাংলার মর্যাদা অক্ষুণ্ণ রেখে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার স্বীকৃতি এবং সাংবাদিকদের স্বীকৃতি প্রদানসহ বিভিন্ন বিষয় এতে অন্তর্ভুক্ত রয়েছে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার হাবিবুর রহমান, উপসচিব মনিরুল ইসলাম এবং জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজির আহমেদ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, গ্রাম পুলিশ এবং সুধীজন সভায় অংশগ্রহণ করেন।

কিশোরগঞ্জ-৬ আসনে বড় ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী শরীফুল আলম

আজিজুল ইসলাম প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জ-৬ আসনে বড় ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী শরীফুল আলম

কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) সংসদীয় আসনের মোট ১৪২টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঘোষিত পূর্ণাঙ্গ ফলাফলে বেসরকারিভাবে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শরীফুল আলম বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, মো. শরীফুল আলম পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৮১৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন রিকশা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৫৫৫ ভোট।

ফলাফলে দেখা যায়, মো. শরীফুল আলম ১ লাখ ৪৩ হাজার ২৫৮ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন। ভোট গণনার শুরু থেকেই তিনি একাধিক কেন্দ্রে এগিয়ে ছিলেন এবং শেষ পর্যন্ত সব কেন্দ্রের ফলাফল যুক্ত হয়ে বড় ব্যবধানে তাঁর বিজয় নিশ্চিত হয়।

কিশোরগঞ্জ ১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মাজহারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
কিশোরগঞ্জ ১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মাজহারুল ইসলাম

কিশোরগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির ফজলুর রহমান

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির ফজলুর রহমান