ভারত থেকে দেশে ফিরলেন ১২৮ বাংলাদেশি মৎস্যজীবী, ভারতে গেলেন ২৩ ভারতীয়
বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক প্রত্যাবাসন ব্যবস্থার আওতায় ভারতে আটক থাকা ১২৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে আটক ২৩ জন ভারতীয় মৎস্যজীবীকে ভারতে ফেরত পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বঙ্গোপসাগরে দুই দেশের আন্তর্জাতিক সমুদ্রসীমা রেখায় বাংলাদেশ কোস্ট গার্ড ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে বাংলাদেশের মালিকানাধীন পাঁচটি মাছ ধরার নৌকাসহ ১২৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রহণ করে। একই সময়ে ভারতের মালিকানাধীন দুটি মাছ ধরার নৌকাসহ ২৩ জন ভারতীয় মৎস্যজীবীকে বাংলাদেশ কোস্ট গার্ড ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে।
প্রত্যাবাসন কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array