করিমগঞ্জে অবৈধ মজুদ ৮২০০ লিটার ভোজ্য তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
কিশোরগঞ্জের করিমগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অবৈধভাবে মজুদ করে রাখা ৮ হাজার ২০০ লিটার ভোজ্য তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে করিমগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন করিমগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির। এতে কিশোরগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মোহাম্মদ আসিফুর রহমান (বিএ-১১৭১৩), র্যাব-১৪-এর স্কোয়াড্রন লিডার মো. আলী নোমানসহ যৌথ বাহিনীর সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে করিমগঞ্জ বাজারের ‘মেসার্স নিশা স্টোর’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ ভোজ্য তেল অবৈধভাবে মজুদ করে রাখার প্রমাণ পাওয়া যায়। পরে সেখান থেকে ৮ হাজার ২০০ লিটার তেল জব্দ করা হয়।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ সংশ্লিষ্ট বিধান লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটির মালিক চয়ন মিয়াকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর কিশোরগঞ্জ ক্যাম্প ও র্যাব-১৪-এর সদস্যরা অংশগ্রহণ করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি এবং অবৈধ মজুদদারি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array