পাকুন্দিয়ায় পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় প্রাতিষ্ঠানিক ও অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। পাকুন্দিয়া উপজেলা মৎস্য অফিস এ কার্যক্রমের আয়োজন করে।
এ উপলক্ষে পাকুন্দিয়া উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়। একই সঙ্গে উপজেলার বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের পুকুরে পোনামাছ বিতরণ করা হয়। পরে উপজেলার বিলভরা বিলে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়।
পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা নুর-ই-আলম।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন (ভিপি), পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, পৌর বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহীন আলম জনিসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array