এবার রমজান মাসে সুলভমূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রি করবে সরকার। প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, প্রক্রিয়াজাত মুরগির মাংস ২৫০ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং প্রতিটি ডিম ৮ টাকা দরে বিক্রি করা হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে রমজান কেন্দ্রিক ন্যায্যমূল্যে পণ্য বিক্রি সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে গত বছরের তুলনায় এ বছর পণ্য বিক্রির স্থান বাড়ানোর নির্দেশ দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। এ বছর ৪৮টি স্থানে এসব পণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান বলেন, ‘বরাবরের মতো এ বছরও ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হবে। আমরা চাই রমজান মাসে রোজাদারদের কষ্ট কিছুটা লাঘব করতে। সে লক্ষ্যেই আমরা কাজ করছি।’

তিনি আরও বলেন, এরই মধ্যে এসব পণ্য সরবরাহকারী অংশীজনদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা গত বছরের তুলনায় এ বছর আরও বেশি স্থানে পণ্য বিক্রির ব্যবস্থা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *