আবারও টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত
চার মাস আগে নিজে থেকেই টেস্ট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকেই আবারও টেস্ট দলের অধিনায়কের দায়িত্বে রেখেছে।
শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। এর মধ্য দিয়ে ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যানের নেতৃত্বেই শুরু হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫–২০২৭ চক্রে বাংলাদেশের অভিযান।










