কিশোরগঞ্জে আধুনিক গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা
কিশোরগঞ্জ জেলায় তালিকাভুক্তি সনদপ্রাপ্ত বেসরকারি গ্রন্থাগারের গ্রন্থাগার প্রতিনিধি ও গ্রন্থাগারিকদের নিয়ে ‘গ্রন্থাগার দক্ষতা উন্নয়ন ও আধুনিক গ্রন্থাগার ব্যবস্থাপনা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে কিশোরগঞ্জ জেলা পরিষদ ভবনের তৃতীয় তলায় মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির আয়োজনে, জাতীয় গ্রন্থকেন্দ্রের প্রশিক্ষণ সহযোগিতায় এবং সুফিয়া-মান্নান ফাউন্ডেশন, কিশোরগঞ্জের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুফিয়া-মান্নান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহা. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইডেন মহিলা কলেজ, ঢাকার সাবেক অধ্যক্ষ ড. ইমামীয়া আহমেদ এবং সিনিয়র সাংবাদিক ও সামাজিক ইতিহাস গবেষক মু. আ. লতিফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহা. রুহুল আমীন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array