দুর্নীতি ঠেকাতে লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি
সরকারি অফিসে দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলির উদ্যোগ নিয়েছে সরকার। বদলি কার্যক্রমে স্বচ্ছতা আনতে আইন মন্ত্রণালয় এ পদ্ধতি চালু করেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা জেলার ‘এ’ ক্যাটাগরির ১৮টি সাব-রেজিস্ট্রার পদের জন্য ১৮ জনকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়।
অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সাব-রেজিস্ট্রারদের বদলি নিয়ে অনেক অভিযোগ রয়েছে। এ নেতিবাচক পরিস্থিতি থেকে উত্তরণে স্বচ্ছ লটারির মাধ্যমে বদলি করার উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা জেলার জন্য লটারির মাধ্যমে নির্বাচিত ১৮ জনকে তাদের যোগ্যতা ও সংশ্লিষ্ট দপ্তরের কাজের চাপ বিবেচনায় বিভিন্ন স্থানে পদায়ন করা হবে।
তিনি আরও বলেন, ‘সরকারি অফিসে দুর্নীতির যে আখড়া, সেটা ভাঙতেই লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলির উদ্যোগ নেওয়া হয়েছে।’
বদলি হওয়া সাব-রেজিস্ট্রারদের সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে জানিয়ে আইনমন্ত্রী সতর্ক করে বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারা দেশে ৩৭২টি সাব-রেজিস্ট্রার পদের মধ্যে বর্তমানে ১৩৯টি পদ খালি রয়েছে বলেও জানান আইনমন্ত্রী।












Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array