কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বিদায়ী জেলা প্রশাসক ফৌজিয়া খানের সম্মানে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় কিশোরগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা এ সংবর্ধনার আয়োজন করেন।
অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসককে শুভেচ্ছা স্মারক ও ক্রেস্ট প্রদান করেন প্রেসক্লাব নেতারা। এ সময় সাংবাদিকদের উদ্দেশে ফৌজিয়া খান বলেন, “কিশোরগঞ্জে কর্মরত থাকা অবস্থায় যে অভিজ্ঞতা ও ভালোবাসা পেয়েছি, তা আমার ভবিষ্যৎ কাজে আরও অনুপ্রেরণা যোগাবে। আপনাদের আন্তরিক সহযোগিতা আমি সব সময় স্মরণে রাখবো।”
তিনি আরও বলেন, “বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক সময় দ্রুত বা যথাযথ তথ্য দিতে পারিনি। তবুও আপনারা বিষয়গুলো উপলব্ধি করে সহযোগিতা করেছেন—এর জন্য আমি কৃতজ্ঞ।”
প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, জেলা প্রশাসক হিসেবে কিশোরগঞ্জের উন্নয়ন, সুশাসন ও প্রশাসনিক কর্মকাণ্ডে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার নিষ্ঠা ও আন্তরিকতা সাংবাদিক সমাজ সম্মানের সঙ্গে স্মরণে রাখবে।
সংবর্ধনা অনুষ্ঠানটি শেষ হয় বিদায়ী জেলা প্রশাসক ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে।




