হোসেনপুরে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নতুন কমিটি
ছবিতে (বাঁ থেকে): হেলাল উদ্দিন. মোঃ শামছুল আলম,মো: নজরুল ইসলাম মৃধা
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের ৬৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন হয়েছে।
গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখে অনুমোদিত এ কমিটিতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভুক্ত হয়েছেন।
নবগঠিত কমিটিতে—
-
সভাপতি: মোহাম্মদ হেলাল উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক, পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়
-
সাধারণ সম্পাদক: মো. শামছুল আলম, সহকারী শিক্ষক, গড়বিশুদিয়া ডিএইচডি দাখিল মাদ্রাসা
-
সাংগঠনিক সম্পাদক: মো. নজরুল ইসলাম মৃধা, প্রভাষক, হোসেনপুর বিএম কলেজ
নতুন কমিটি অনুমোদন করেন জেলা সভাপতি মাজহারুল আলম ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক শিক্ষকদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।




