খালেদা জিয়ার সুস্থতা কামনায় হোসেনপুরে দোয়া ও মিলাদ মাহফিল
কিশোরগঞ্জের হোসেনপুরে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে হোসেনপুর উপজেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কিশোরগঞ্জ সদর-হোসেনপুর-১ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এড. মনিরুল হক রাজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম কাঞ্চন, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান টুটুল, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন চান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও হোসেনপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মানসুরুল হক রবিন, সহ-সভাপতি জহিরুল ইসলাম ওয়াসি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জানে আলম, কৃষক দলের সভাপতি মোঃ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক হোসেন আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক আতাহার আলী মৃর্ধা মাসুদ, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল ফয়েজ টুটুল, আড়াইবাড়িয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাব্বদ হোসেনসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।










