হরমুজ প্রণালিতে ৬০ দিন বাণিজ্যিক জাহাজের ফি মওকুফ করল ইরান
সংগ্রহীত
আগামী ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজ থেকে কোনো ধরনের ফি আদায় করা হবে না বলে ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। ইসলামাবাদ সমঝোতা স্মারকের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) রাতে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এ তথ্য জানায়। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের-এর প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি ব্যবহার করে চলাচলের জন্য আবেদনকারী বাণিজ্যিক জাহাজগুলো আগামী ৬০ দিন বিনা খরচে নৌপথটি ব্যবহার করতে পারবে।
বিবৃতিতে আরও বলা হয়, এ সিদ্ধান্ত বাস্তবায়নে পারস্য উপসাগর জলপথ কর্তৃপক্ষকে জাহাজ চলাচলসংক্রান্ত আবেদনগুলো দ্রুত ও অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ইসলামাবাদ সমঝোতা স্মারকের লক্ষ্য কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়।
তবে বিশেষ পরিস্থিতি এবং নৌপথে বিদ্যমান নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে সংশ্লিষ্ট জাহাজগুলোকে কর্তৃপক্ষ নির্ধারিত রুট ও সময়সূচি অনুসরণ করে চলাচল করতে হবে। এর মাধ্যমে ধাপে ধাপে হরমুজ প্রণালিতে নৌযান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।
এ ছাড়া হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় কারিগরি নির্দেশনা ও পরিচালনাগত তথ্য শিগগিরই প্রকাশ করবে পারস্য উপসাগর জলপথ কর্তৃপক্ষ।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইসলামাবাদ সমঝোতা স্মারকের পঞ্চম অনুচ্ছেদের আওতায় নৌপথে মাইন অপসারণসহ সংশ্লিষ্ট অন্যান্য নিরাপত্তামূলক ব্যবস্থাও গ্রহণ করা হবে, যাতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল আরও নিরাপদ ও স্বাভাবিক রাখা যায়।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array