রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
[gtranslate]
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

ভৈরবে একসঙ্গে তিন সন্তানের জন্ম, মা ও নবজাতকরা সুস্থ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ভৈরবে একসঙ্গে তিন সন্তানের জন্ম, মা ও নবজাতকরা সুস্থ

সংগ্রহীত ছবি

কিশোরগঞ্জের ভৈরবে একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন প্রিয়া বর্মণ (২১) নামে এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে দুজন ছেলে ও একজন মেয়ে। বর্তমানে মা ও তিন নবজাতকই সুস্থ রয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ২টার দিকে ভৈরবপুর উত্তরপাড়া এলাকার ডা. ইসরাত জাহান স্পেশালাইজড হাসপাতালে সফল সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তিন শিশুর জন্ম হয়।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রিয়া বর্মণ ভৈরব পৌরশহরের জগন্নাথপুর দক্ষিণপাড়া এলাকার গ্রিসপ্রবাসী বিজয় বর্মণের স্ত্রী। দুই বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। এটি এই দম্পতির প্রথম সন্তান।

বিয়ের পর থেকেই ডা. ইসরাত জাহানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন প্রিয়া। চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসার পর তিনি গর্ভধারণ করেন। গর্ভাবস্থার দুই মাসের মাথায় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তারা জানতে পারেন, প্রিয়ার গর্ভে তিন সন্তান রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে প্রসবব্যথা নিয়ে প্রিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর রাত ২টার দিকে ডা. ইসরাত জাহানের নেতৃত্বে অস্ত্রোপচার করা হয়। পরে একে একে তিন নবজাতককে নিরাপদে প্রসব করানো হয়।

হাসপাতালের চেয়ারম্যান ডা. এজেডএম ফরহাদ জানান, নির্ধারিত সময়ের কিছুটা আগে—প্রায় সাড়ে সাত মাসের গর্ভাবস্থায়—জটিলতা ও প্রসবব্যথা নিয়ে প্রিয়া বর্মণকে হাসপাতালে আনা হয়। তাৎক্ষণিক পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। সফল অস্ত্রোপচারের মাধ্যমে একে একে তিন সন্তানকে নিরাপদে প্রসব করানো হয়।

তিনি আরও জানান, এই হাসপাতালে এ নিয়ে পঞ্চমবারের মতো একসঙ্গে তিন সন্তানের সফল প্রসব করানো হলো।

সিনিয়র স্টাফ নার্স জিবা আক্তার জানান, জন্মের সময় নবজাতকদের ওজন কিছুটা কম ছিল। তাই তাদের নিরাপত্তার জন্য ২৪ ঘণ্টা এনআইসিইউতে (NICU) রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। বর্তমানে তিন নবজাতকই আশঙ্কামুক্ত ও সুস্থ রয়েছে।

একসঙ্গে তিন সন্তানের জন্মের খবরে হাসপাতালের চিকিৎসক, নার্স ও পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়।

নবজাতকদের ফুফু রূপা বর্মণ জানান, গর্ভাবস্থার দুই মাস বয়স থেকেই তারা জানতে পারেন, প্রিয়ার গর্ভে তিন সন্তান রয়েছে। এরপর থেকে তিনি নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। তিন নতুন অতিথির আগমনে সন্তোষ প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষের সেবার প্রশংসা করেন তিনি।

সন্তান জন্মের পর প্রিয়া বর্মণ বলেন, দুই বছর অপেক্ষার পর একসঙ্গে তিন সন্তান পেয়েছেন তিনি। তাদের ভালোভাবে মানুষ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে চান।

বিদ্যুৎ-জ্বালানি সংকট স্বৈরাচারী সরকারের অপরিকল্পিত পদক্ষেপের ফল: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৩:৫৮ অপরাহ্ণ
বিদ্যুৎ-জ্বালানি সংকট স্বৈরাচারী সরকারের অপরিকল্পিত পদক্ষেপের ফল: প্রধানমন্ত্রী

পতিত আওয়ামী লীগ সরকারের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত পদক্ষেপের কারণেই দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এর ফলে দেশের সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।

রবিবার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

দেশের চলমান জ্বালানি ও বিদ্যুৎ সংকটের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, “আমি জানি, সমগ্র দেশের মানুষ—শুধু ঢাকা শহর নয়, বাংলাদেশের সব জেলা-উপজেলায় বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুতের কষ্ট ভোগ করছেন। এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচারের অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ ও জ্বালানির এই অবস্থা।”

তিনি বলেন, “আগামী ২৭ তারিখ জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। সেই অধিবেশনে দেশের মানুষের কাছে উপস্থাপন করা হবে আগামী ১০ বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান কীভাবে করব। সেই পরিকল্পনা আমরা পবিত্র জাতীয় সংসদে উপস্থাপন করব।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “এই সংকটের সুযোগ নিয়ে কিছুসংখ্যক ব্যক্তি রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। রাজপথে যদি বিশৃঙ্খলা তৈরি হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ জনগণ। তাঁদের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়, চাকরি-বাকরি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু উপকৃত হয় সেই সব বিশৃঙ্খলাকারী।”

প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলার পাশাপাশি দীর্ঘমেয়াদি সমাধানের পরিকল্পনা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। আগামী ২৭ আগস্ট শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে আগামী ১০ বছরের বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরার কথা জানান তিনি।

একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজপথে অস্থিরতা তৈরি হলে এর সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবন ও জীবিকার ওপর।

নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৩:২৮ অপরাহ্ণ
নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল (বেতন কাঠামো) প্রদানের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো সময় তা ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, “পে-স্কেল বিবেচনাধীন আছে এবং সরকার এ ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে। এটা আমরা বাস্তবায়ন করব। এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে।”

বাজার পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, “বাজারে কিছু সমস্যা আছে, এটাও আমরা চেষ্টা করছি। আপনারা লক্ষ করছেন, কিছু জ্বালানি এবং বিদ্যুতের কারণে হয়তো প্রোডাকশন চেইন একটু ডিস্টার্ব (ক্ষতিগ্রস্ত) হয়েছে। এটা ঠিক হয়ে যাবে, ইনশা আল্লাহ।”

তিনি বলেন, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির প্রভাব উৎপাদন ব্যবস্থায় পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

পাকুন্দিয়ায় মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ
পাকুন্দিয়ায় মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

Warning: Constant WP_USE_THEMES already defined in /home/dkishoreganj/public_html/index.php on line 41