ইটনায় নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু, একদিন পর ভেসে উঠল মরদেহ
প্রতীকী ছবি
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় নদীতে গোসল করতে নেমে ফাইজা (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে পানিতে তলিয়ে যাওয়ার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দীর্ঘ তল্লাশিতেও তার সন্ধান মেলেনি। পরে শনিবার (২৫ জুলাই) সকালে ঘটনাস্থলের কাছাকাছি নদীতে তার মরদেহ ভেসে ওঠে।
নিহত ফাইজা উপজেলার বরিবাড়ি ইউনিয়নের পাঁচকাহনীয়া গ্রামের মো. নাইমের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ফাইজা তার ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে সাঁতার না জানায় সে পানিতে তলিয়ে যায়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় প্রায় ছয় থেকে সাত ঘণ্টা নদীতে তল্লাশি চালায়। তবে সন্ধ্যা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
শনিবার সকাল ৮টার দিকে ঘটনাস্থলের অদূরে নদীতে ফাইজার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান শিশুটির পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array