কিশোরগঞ্জে এসআরবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার
কিশোরগঞ্জে পৃথক অভিযানে ২ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স এসআরবি-১৪। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ সদর ও করিমগঞ্জ উপজেলায় পৃথক এ অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
এসআরবি-১৪ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের সিপিসি-২-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে কিশোরগঞ্জ সদর থানার ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালায়। এ সময় নারী মাদককারবারি শিরিনা বেগম (৪২)কে আটক করা হয়। তাঁর জেলা ব্রাহ্মণবাড়িয়া।
এসআরবি জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে শিরিনা বেগম তাঁর হেফাজতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট থাকার কথা স্বীকার করেন। পরে তাঁর দেখানো মতে, সঙ্গে থাকা একটি লেডিস ব্যাগ থেকে ২ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
অন্যদিকে, একই কোম্পানির অপর একটি আভিযানিক দল বৃহস্পতিবার বিকেল ৫টা ৫ মিনিটের দিকে কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার বালিখোলা ফেরিঘাট এলাকায় তল্লাশি চালিয়ে নারী মাদককারবারি জেসমনি আক্তার (৪২)কে আটক করে। তাঁর জেলা টাঙ্গাইল।
এসআরবি-১৪ সূত্রে আরও জানা যায়, উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে জেসমনি আক্তার তাঁর হেফাজতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরে তাঁর দেখানো মতে, সঙ্গে থাকা একটি ট্রাভেলিং ব্যাগ থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
পৃথক দুই অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা মালামাল আইনানুগ প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।













Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array