হোসেনপুরে পরিবেশ সংরক্ষণে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি
‘সমবায়ে শক্তি, সমবায়ে মুক্তি’—এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলা সমবায় কার্যালয় চত্বরে উপজেলা সমবায় বিভাগ এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির অংশ হিসেবে র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের সভাপতিত্বে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোছা. সাহেনা আক্তার, বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় গাছ কাটার পরিবর্তে বেশি করে গাছ লাগাতে হবে। সমবায় সমিতির প্রতিটি সদস্য অন্তত একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগালে দেশের সবুজায়ন আরও দ্রুত এগিয়ে যাবে।
বক্তারা আরও বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করার পাশাপাশি হোসেনপুরকে আরও সবুজ ও নির্মল হিসেবে গড়ে তোলা সম্ভব। এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়ে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা প্রয়োজন।
পরে উপজেলা সমবায় বিভাগের পক্ষ থেকে বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করা হয়।
আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষা ও সবুজায়নে এ ধরনের কর্মসূচি সারা বছর অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array