মিঠামইনের তৈমোর হোসেন খান রাষ্ট্রপতির এপিএস নিয়োগ পেলেন
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের চারিগ্রামের কৃতী সন্তান মো. তৈমোর হোসেন খান মহামান্য রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন। তাঁর এ নিয়োগের খবরে কিশোরগঞ্জসহ বৃহত্তর হাওরাঞ্চলের মানুষের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মো. তৈমোর হোসেন খানকে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে রাষ্ট্রপতির মেয়াদকাল অথবা রাষ্ট্রপতির সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটে—ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে।
নিয়োগের শর্ত অনুযায়ী, রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের সময় মো. তৈমোর হোসেন খানকে অন্য কোনো পেশা বা ব্যবসার সঙ্গে যুক্ত থাকা যাবে না। একই সঙ্গে সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্কও পরিত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মিঠামইনের প্রত্যন্ত হাওরাঞ্চলের চারিগ্রাম থেকে উঠে এসে রাষ্ট্রপতির কার্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ পাওয়াকে এলাকার মানুষ নিজেদের জন্যও গর্বের বিষয় হিসেবে দেখছেন। নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় বিভিন্ন মহলে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।
স্থানীয়দের পক্ষ থেকে মো. তৈমোর হোসেন খানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাঁর নতুন দায়িত্বে সফলতা কামনা করা হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রপতির কার্যালয়ে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব তিনি দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
মিঠামইনের মাটি থেকে উঠে এসে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ পাওয়ার এ অর্জন হাওরাঞ্চলের তরুণদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠবে বলে আশা করছেন স্থানীয়রা।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array