শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ১৪৩২
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ১৪৩২

ইটনায় সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ইটনায় সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় সরকারি ভিডব্লিউবি চাল বিতরণে অনিয়মের অভিযোগে জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সোহেল মিয়াকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে জয়সিদ্ধি বাজারসংলগ্ন নদীর তীরে চাল বিতরণের সময় ইটনা সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সায়াম মাহমুদের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

স্থানীয় সূত্র জানায়, ২০২৫ সালের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের জন্য প্রত্যেক উপকারভোগীর ৯০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও বিতরণ করা হয়েছে মাত্র ৮০ কেজি করে। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা সেনাবাহিনীকে অবহিত করেন।

পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অতিরিক্ত মজুত রাখা ১৮০ কেজি চাল জব্দ করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সোহেল মিয়া, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য বাহা উদ্দিন, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য জামাল মিয়া এবং সংরক্ষিত ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের নারী সদস্য মোছা. মাজিয়া আক্তারকে আটক করা হয়।

তদন্ত শেষে সোহেল মিয়ার বিরুদ্ধে চাল কারচুপির প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। অন্যদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। রাত আনুমানিক ৮টার দিকে সোহেল মিয়াকে ইটনা থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত বাদী হয়ে ইটনা থানায় একটি মামলা দায়ের করেন।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান, চাল কারচুপির অভিযোগে একজন ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে অন্যদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ-৬ আসনে বড় ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী শরীফুল আলম

আজিজুল ইসলাম প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জ-৬ আসনে বড় ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী শরীফুল আলম

কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) সংসদীয় আসনের মোট ১৪২টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঘোষিত পূর্ণাঙ্গ ফলাফলে বেসরকারিভাবে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শরীফুল আলম বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, মো. শরীফুল আলম পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৮১৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন রিকশা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৫৫৫ ভোট।

ফলাফলে দেখা যায়, মো. শরীফুল আলম ১ লাখ ৪৩ হাজার ২৫৮ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন। ভোট গণনার শুরু থেকেই তিনি একাধিক কেন্দ্রে এগিয়ে ছিলেন এবং শেষ পর্যন্ত সব কেন্দ্রের ফলাফল যুক্ত হয়ে বড় ব্যবধানে তাঁর বিজয় নিশ্চিত হয়।

কিশোরগঞ্জ ১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মাজহারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
কিশোরগঞ্জ ১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মাজহারুল ইসলাম

কিশোরগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির ফজলুর রহমান

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির ফজলুর রহমান