ইসরায়েলের নির্বাচনে প্রাথমিক গণনায় এগিয়ে নেতানিয়াহুর দল
ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনে প্রাথমিক ভোট গণনায় এগিয়ে রয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, ১৬ লাখের বেশি ভোট গণনার পর দলটি মোট বৈধ ভোটের ২২ দশমিক ২৪ শতাংশ পেয়েছে। তবে আগের গণনায় দলটির প্রাপ্ত ভোটের হার ছিল ২৩ দশমিক ৩৬ শতাংশ।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক গণনায় গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি ১৫ দশমিক ৪১ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ফিলিস্তিনি-ইসরায়েলি যৌথ তালিকা পেয়েছে ৮ দশমিক ২৮ শতাংশ ভোট। অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দল পেয়েছে ৮ দশমিক ২২ শতাংশ ভোট।
নির্বাচন কমিটি জানিয়েছে, এসব তথ্য প্রাথমিক। ভোট গণনা এখনো চলছে। ফলে গণনার পরবর্তী ধাপে দলগুলোর প্রাপ্ত ভোটের হার পরিবর্তিত হতে পারে।
এবারের নির্বাচনে ৭৩ লাখ ৩০ হাজারের বেশি নিবন্ধিত ভোটারের মধ্যে ৫৬ লাখ ৯০ হাজারেরও বেশি ভোট দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।










Disqus comments are not configured yet.