শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ১৪৩২
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ১৪৩২

কটিয়াদীতে নারীদের মাঝে সেলাই মেশিন, এতিমদের খাদ্য সামগ্রী বিতরণ

কটিয়াদী প্রতিনিধি: প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৬:৩৯ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কটিয়াদীতে নারীদের মাঝে সেলাই মেশিন, এতিমদের খাদ্য সামগ্রী বিতরণ

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার আয়বর্ধক কার্যক্রমে নারীদের ক্ষমতায়ন এবং এতিম ও দুস্থদের সহায়তায় একটি সামাজিক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় কটিয়াদী উপজেলা হলরুমে দাতা সংস্থা “আমাল আল শলিহা (অস্ট্রেলিয়া) বহু-খাতীয় প্রকল্প” এর আওতায় মৃত্তিকা (সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠান) ও স্থানীয় সহযোগী সংস্থা সাদকায়ে যারিয়াহ এর উদ্যোগে নারীদের মাঝে ১২টি সেলাই মেশিন এবং এক হাজার এতিম ও অসহায় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৃত্তিকা সমাজ উন্নয়ন মূলক সেবাদানকারী প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মোঃ আব্দুস সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং মসুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক এবং সাদকায়ে যারিয়াহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ জাকির মোল্লা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম তার বক্তব্যে বলেন, “অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় কাজ আর কিছু নেই। সরকারের পাশাপাশি বিভিন্ন মানবিক ও সমাজিক উন্নয়নমূলক সংগঠন সমাজকে আরও মানবিক ও উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছে।” তিনি আরও বলেন, নারীরা সেলাই মেশিনের মাধ্যমে পারিবারিকভাবে আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন, যা তাদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করবে।

অনুষ্ঠান শেষে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে অংশগ্রহণকারী নারী ও শিশুদের মুখে হাসি ফুটে ওঠে এবং স্থানীয়রা এই উদ্যোগকে প্রশংসা করেন।

কিশোরগঞ্জ-৬ আসনে বড় ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী শরীফুল আলম

আজিজুল ইসলাম প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জ-৬ আসনে বড় ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী শরীফুল আলম

কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) সংসদীয় আসনের মোট ১৪২টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঘোষিত পূর্ণাঙ্গ ফলাফলে বেসরকারিভাবে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শরীফুল আলম বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, মো. শরীফুল আলম পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৮১৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন রিকশা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৫৫৫ ভোট।

ফলাফলে দেখা যায়, মো. শরীফুল আলম ১ লাখ ৪৩ হাজার ২৫৮ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন। ভোট গণনার শুরু থেকেই তিনি একাধিক কেন্দ্রে এগিয়ে ছিলেন এবং শেষ পর্যন্ত সব কেন্দ্রের ফলাফল যুক্ত হয়ে বড় ব্যবধানে তাঁর বিজয় নিশ্চিত হয়।

কিশোরগঞ্জ ১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মাজহারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
কিশোরগঞ্জ ১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মাজহারুল ইসলাম

কিশোরগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির ফজলুর রহমান

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির ফজলুর রহমান