প্রকৃত অপরাধীদের শাস্তি ও নির্দোষদের হয়রানি বন্ধের দাবিতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরবিশনাথপুর এলাকার বাসিন্দারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বুধবার সকালে হোসেনপুরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেছেন, বিভিন্ন সময়ে কিছু নিরীহ মানুষের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করা হচ্ছে, যা অমানবিক ও অযৌক্তিক। তারা বলেন, স্কুল-কলেজে ঘটে যাওয়া ঝগড়া বা বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত না থাকা সত্ত্বেও চরবিশনাথপুর এলাকার সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে।

এ সময় বক্তারা আরও অভিযোগ করেন, সিধলা ইউনিয়ন যুবদলের সভাপতি মাজহারকে কোনো সম্পৃক্ততা ছাড়াই অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে।

মানববন্ধনে এলাকাবাসী প্রশাসনের প্রতি অনুরোধ জানান— প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হোক এবং নিরীহ মানুষদের হয়রানি বন্ধ করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *