শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ১৪৩২
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ১৪৩২

পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১০:১২ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম মাজহার-এর সার্বিক তত্ত্বাবধানে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। তিনি বলেন, “মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই নয়, বরং পুরো পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্ম বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। কৌতূহল থেকে কেউ কেউ প্রথমবারের মতো মাদকের সংস্পর্শে আসে, কিন্তু সেটিই পরবর্তীতে ভয়াবহ আসক্তিতে পরিণত হয়।”

সভায় আরও উপস্থিত ছিলেন—
হোসেনপুর থানার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মহসি মাসনাদ, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারু মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক, এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ।

সভায় বক্তারা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে একযোগে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তরুণ প্রজন্মকে সচেতন করে তুলতে বিদ্যালয় পর্যায়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেওয়া হয়।

কিশোরগঞ্জ-৬ আসনে বড় ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী শরীফুল আলম

আজিজুল ইসলাম প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জ-৬ আসনে বড় ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী শরীফুল আলম

কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) সংসদীয় আসনের মোট ১৪২টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঘোষিত পূর্ণাঙ্গ ফলাফলে বেসরকারিভাবে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শরীফুল আলম বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, মো. শরীফুল আলম পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৮১৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন রিকশা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৫৫৫ ভোট।

ফলাফলে দেখা যায়, মো. শরীফুল আলম ১ লাখ ৪৩ হাজার ২৫৮ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন। ভোট গণনার শুরু থেকেই তিনি একাধিক কেন্দ্রে এগিয়ে ছিলেন এবং শেষ পর্যন্ত সব কেন্দ্রের ফলাফল যুক্ত হয়ে বড় ব্যবধানে তাঁর বিজয় নিশ্চিত হয়।

কিশোরগঞ্জ ১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মাজহারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
কিশোরগঞ্জ ১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মাজহারুল ইসলাম

কিশোরগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির ফজলুর রহমান

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির ফজলুর রহমান