কিশোরগঞ্জ জেলা ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বাজিতপুরের সরারচর এস.এস. বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন
কিশোরগঞ্জ জেলায় অনুষ্ঠিত ৫২তম বার্ষিক গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল শিরোপা জয় করেছে বাজিতপুর উপজেলার সরারচর এস.এস. বালিকা উচ্চ বিদ্যালয়। অসাধারণ পারফরম্যান্স, দলীয় ঐক্য ও দৃঢ় মনোবলের মাধ্যমে তারা জেলার সেরা হওয়ার গৌরব অর্জন করেছে।
উপজেলা পর্যায়ে আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে সরারচর এস.এস. বালিকা উচ্চ বিদ্যালয় উপজেলা চ্যাম্পিয়ন হয়। এরপর জেলা পর্যায়ের খেলায় কিশোরগঞ্জ সদর উপজেলার চ্যাম্পিয়ন দলকে হারিয়ে তারা পরবর্তী পর্বে উন্নীত হয়। পরে কুলিয়ারচর উপজেলা চ্যাম্পিয়ন দলকে হারিয়ে সরারচর এস.এস. বালিকা উচ্চ বিদ্যালয় সেমিফাইনালে জায়গা করে নেয়।
জেলা পর্যায়ের ফাইনাল খেলায় তারা মুখোমুখি হয় সরারচর সৌদামিনী সুরবালা বালিকা উচ্চ বিদ্যালয় এবং কটিয়াদী উপজেলার চ্যাম্পিয়ন লোহাজুড়ি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সঙ্গে। খেলা ছিল রোমাঞ্চকর ও টানটান উত্তেজনাপূর্ণ। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হওয়ায় টাইব্রেকারে বাজিতপুরের সরারচর এস.এস. বালিকা উচ্চ বিদ্যালয় জয়লাভ করে কিশোরগঞ্জ জেলার চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে।
খেলা শেষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হাবিবুল্লাহ, প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম এবং ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানান। তারা বলেন, “এই সাফল্য সরারচর এস.এস. বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য গর্বের বিষয় এবং এটি ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও বড় অর্জনের পথ খুলে দেবে।”











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array