প্রবীণ সাংবাদিক আলহাজ এম এ রশীদ ভূঁইয়ার ইন্তেকাল
কিশোরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সহসাধারণ সম্পাদক এবং পাকুন্দিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আলহাজ এম এ রশীদ ভূঁইয়া (৯০) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২১ নভেম্বর) দিনগত রাতে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে পাকুন্দিয়া প্রেসক্লাবসহ কিশোরগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের আগরপাট্রা গ্রামের বাসিন্দা রশীদ ভূঁইয়া দীর্ঘ সাংবাদিকতা জীবনে দৈনিক আজাদ, দৈনিক বাংলাবাজার, দৈনিক জাহান, স্থানীয় দৈনিক আজকের দেশ এবং শতাব্দীর কণ্ঠসহ বিভিন্ন পত্রিকায় নিয়মিত লিখে গেছেন। পাশাপাশি তিনি কিশোরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সহসাধারণ সম্পাদক এবং পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতির দায়িত্বও দীর্ঘদিন পালন করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। শনিবার জোহরের নামাজের পর আগরপাট্রা ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array