সরারচরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার আসরের নামাজের পর সরারচর বাজার গরুর হাট প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরারচর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসিন মিয়া, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক লিটন ভূঁইয়া।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক শেখ রাফিদ রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলী আহসান সবুজ, ছাত্রদলের উপজেলা সদস্যসচিব ইফতেখার হায়দার ইফতি, সরারচর ইউনিয়ন যুবদলের সভাপতি জহিরুল ইসলাম সুমন, যুবদলের সাধারণ সম্পাদক রুবেল ভূঁইয়াসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন সরারচর বাজার মাছ মহল জামে মসজিদের খতিব মাওলানা রুহান উদ্দিন।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array