রশিদাবাদে দাখিল মাদরাসা প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল
কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের বেড়ুয়াইল খলাপাড়া এলাকায় অবস্থিত খাজা মইনউদ্দিন চিশতী (রহ.) দারুল উলুম দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম আল আক্কাস আলী বেপারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১২টা মাদরাসার হলরুমে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল (ভিপি সোহেল)। দোয়া মাহফিল পরিচালনা করেন মাদরাসার সুপার মাওলানা ফজলুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল আমীন উজ্জ্বল, নুরুল ইসলাম সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও মুসল্লিবৃন্দ।
মিলাদ শেষে মরহুম আল আক্কাস আলী বেপারীর রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।






Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array